আলবাট্রস এক ধরনের দিবাচারী সামুদ্রিক পাখি। এরা সাধারণ পাখির তুলনায় আকারে একটু বড় হয়। দুই ডানার মাঝের বিস্তার ৩ মিটারেরও বেশি হতে পারে যা এদের দৈহিক দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি । এরা দক্ষিণ মেরুবলয়ে একটানা একই দিকে দীর্ঘক্ষণ উড়ে বেড়ায় । দুপাশে ডানা প্রসারিত করে এদের দলবদ্ধ নৃত্য দেখবার মত ।


Recent Comments