কাঠগোলাপের বৈজ্ঞানিক নাম Plumeria obtusa। এর গণের নামকরণ করা হয়েছে ফরাসী উদ্ভিদবিদ শার্ল প্লুমিয়ে-র নামানুসারে। প্লুমেরিয়া গণের ফুলগুলিকে ইংরেজিতে সাধারণভাবে Frangipani ডাকা হয়। এর নিকটাত্মীয় করবী বা ওলেয়ান্ডার। কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। কাঠগোলাপের রং হতে পারে সাদা, হলুদ বা গোলাপী। বর্তমানে বিষুবীয় অঞ্চলের প্রায় সব জায়গাতেই কাঠগোলাপ দেখা যায়।
কাঠগোলাপের গাছ ঝোপ আকৃতির, এবং পরিস্থিতিভেদে কয়েক মিটার উঁচু হতে পারে। গাছে পাতা গজানোর আগেই ফুল ফুটতে পারে। এর পাতাগুলো ডালের শেষপ্রান্তে গুচ্ছবদ্ধ হয়ে থাকে, পাতা ঝরার পর ডালে একটি চিহ্ণ রয়ে যায়।
এই ফুল সারা বছর ধরে ফোটে, বসন্তে কিছু বেশি ফোটে। এর ডালগুলি রসালো, এবং ডালের রস বিষাক্ত। এর গন্ধ রাতে তীব্রতা লাভ করে। কাঠগোলাপে কোন মধু নেই, গন্ধে আকৃষ্ট হয়ে পতঙ্গ এর পরাগায়ন ঘটায়।
কলম করে কাঠগোলাপের বংশবিস্তার সম্ভব।
কাঠগোলাপ বা কাঠচাঁপা November 23, 2009
কাঠগোলাপ November 23, 2009
কাঠগোলাপের ফুলগুলো দেখতে সাদা ও মাঝখানে হলুদ। পাপড়ী গুলো ছোট এবং একটার উপর আরেকটা ওভারল্যাপিং করে সাজানো। চমৎকার সুগন্ধ রয়েছে এই ফুলে।
গাছটি বড় ধরণের গুল্ম বা ছোট বৃক্ষ আকৃতির হয়ে থাকে। উচ্চতা ২০-৩০ ফুট এবং চওড়ায় এর অর্ধেক হয়। এর শাখাপ্রশাখা মোটা, রসালো ও গোলাকৃতির। পাতা গুলো লম্বা, চামড়ার ন্যায় এবং গুচ্ছাকারে ডালের অগ্রভাগে জন্মে।
শীতকাল আসলে গাছটি পাতা ঝরিয়ে নগ্ন হয়ে যায়।
বাংলা নাম: কাঠগোলাপ।
অন্যান্য নাম: Frangipani, Plumeria, {Golenchi/Golachin गुलैन्ची, गुलाचिन, Champa चम्पा} (Hindi), Khagi leihao angouba (Manipuri), Kathgolop (Bengali), நெல ஸம்பங்கி Nela sampangi (Tamil), चाफ़ा (Marathi), Chaempae चँपें (Konkani)
বৈজ্ঞানিক নাম: Plumeria rubra acutifolia
গোত্র: Apocynaceae










Recent Comments