খাজাঞ্চিখানা

ফজলে রেজওয়ান করিম

কাশ ফুল November 23, 2009

Filed under: কাশফুল,ফুল — rezowan @ 11:49 pm

নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুল দেখলেই আমরা বুঝতে পারি শরৎকাল এসে গেছে। কাশফুল শরৎকালীন ফুল। কাশ ফুল সাদা। এর মজ্ঞরীটি ১৫-৩০ সে.মি. লম্বা হয়। বীজে সুক্ষ সাদা রোম বিদ্যমান।

কাশ ঘাস জাতীয় উদ্ভিদ। এর উচ্চতা তিন মিটার পর্যন্ত হয় । ঘাস প্রজাতির হওয়ায় এর মূল গুচ্ছমূল। এর পাতা রুক্ষ ও সোজা রেখার মত, ০.৫-১ মিটার লম্বা, ৬-১৫ মি.মি. চওড়া।

কাশ নদী তীরবর্তী, বা জলাভূমি এলাকায় বা পতিত জমিতে কলোনী আকারে জন্মে। এই ঘাস দিয়ে মাদুর, ঘরের বেড়া ও ঘরের চাল ছাওয়া হয়।

বাংলা নাম: কাশ
অন্যান্য নাম:
 Kans grass (English),
कांस Kaans (Hindi),
Pekkarimpu (Tamil),
Kaki ceruku (Telugu),
Kamis (Marathi),
কাশ, Kansh (Bengali),
Kadu kabbu (Kannada),
Nannana (Malayalam),
Kansado (Gujarati)
বৈজ্ঞানিক নাম: Saccharum spontaneum
গোত্র: Poaceae

 

 
Follow

Get every new post delivered to your Inbox.