খাজাঞ্চিখানা

ফজলে রেজওয়ান করিম

ব্ল্যাক বেঙ্গল ছাগল January 4, 2010

Filed under: ছাগল(Goat) — rezowan @ 6:20 am

ব্ল্যাক বেঙ্গল ছাগল (Black Bengal Goat)বাংলাদেশের এক প্রজাতির ছাগল। এই প্রজাতির ছাগল তার উন্নত মানের চামড়ার জন্য বিখ্যাত।

এই ছাগলের(Bengal Black Goat) দেহের বর্ণ মূলত কালো। তবে বাদামী, ধুসর ও সাদা রঙের ছাগলও দেখতে পাওয়া যায়। ব্লাক বেঙ্গলের পশম খাটো ও নরম। এদের পিঠ সমতল, পা খাটো। কানের আকার ১১-১৪ সেমি এবং সামনের দিকে সুচালো। মর্দা ও মাদী উভয় ছাগলেরই শিং দেখা যায়। শিং মোটামুটি ৫.৮ থেকে ১১.৫ সেমি লম্বা হতে পারে। শিং সোজা বা বাকানো দুরকমই হতে পারে। দুই লিঙ্গের ছাগলেই দাঁড়ি দেখা যায়। পূর্ণবয়স্ক ছাগলের উচ্চতা ৫০ সেমি হয়ে থাকে। মর্দা ছাগলের ওজন ১৬-১৬ কেজি ও মাদী ছাগলের ওজন ১২-১৪ কেজি হয়ে থাকে।

 

বনছাগল January 4, 2010

Filed under: ছাগল(Goat) — rezowan @ 6:09 am

বনছাগল(Mainland Serow) দেখতে ছাগলের মত। তবে সাইজে রামছাগলের চেয়েও একটু বড়। গায়ের রং লালচে বাদামী বা পিংগলাভ। ঘাড়ের উপরের পশমগুলি কাল এবং লম্বাটে। শিং ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা এবং পেছন দিকে বাঁকানো থাকে। কানগুলি রামছাগলের মত বড় হলেও শক্ত এবং খাড়া বা সামান্য কাত হয়ে থাকে, নেতিয়ে থাকে না। লেজটি ছাগলের লেজের মত ছোট। হাটু থেকে পায়ের খুর পর্যন্ত কিছুটা সাদার ছোপ রয়েছে। খুরের রং কাল। male এবং female উভয়ের কাল শিং থাকে।

বনছাগল(Capricornis sumatraensis) অদ্ভুতভাবে পা দু’টি ফাঁক করে মাথা নুইয়ে দাঁড়াবে। ভাবখানা দেখলে মনে হবে যে এখনই তেড়ে আসবে। সামান্য ভয় পেলেও ঐভাবে দাড়াবে। মাঝে মাঝে সামনের দু’পা তুলে জোরে তা ছুঁড়ে মারবে মাটিতে এবং নাক ও গলায় কিছুটা হুইসেলের মত শব্দ তুলে পালিয়ে যাবে। কখনো আক্রমণও করে বসে। বনছাগল বনের ধারের বা পাহাড়ের ঢালে একাকী ঘুরে বেড়ায় ও খাবার সংগ্রহ করে। পাহাড়ের খাড়া ঢালে বা সমতলভূমিতে ওরা একইভাবে দ্রুতগতিতে চলতে পারে। বছরে একবার সাধারনত মে-জুন মাসে একটি বাচ্চা প্রসব করে। গর্ভধারণকাল ৮ মাস। পাহাড়ের গুহায় ঘন ঘাসবনে বা পাথরের ফাঁকে ফাঁকে নিজে লুকায় ও বাচ্চাকে লুকিয়ে রাখে। রামকুত্তা দলবদ্ধভাবে ঘেরাও করে বনছাগলকে খেয়ে ফেলে। বর্তমানে মানুষ হচ্ছে বনছাগলের সবচেয়ে বড় শত্রু। বনছাগল আমাদের দেশে বিলুপ্তির প্রহর গুনছে। জামালপুরের ঝিনাইগাতি এবং পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই বনাঞ্চলে মাত্র ৫০/৬০টির মত বনছাগল এখনো বেঁচে আছে।

 

 
Follow

Get every new post delivered to your Inbox.