এ পোকা বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় ধানর পাতার রস চুষে খায়। ধান গাছ কুশি অবস্থায় বেশি আক্রান্ত হয়। এ পোকার আউশ মৌসুমে বেশি দেখা যায়। আক্রান্ত গাছের পাতাগুলো লম্বালম্বিভাবে মুড়িয়ে সূচের আকার ধারণ করে এবং শেষে পাতা শুকিয়ে মারা যায়।
থ্রিপস November 25, 2009
থ্রিপস বাদামি রঙের ক্ষুদ্র পোকা। পূর্ণ বয়স্ক পোকা ও নিম্ফ কচিপাতা ও কুঁড়ির রস চুষে খায়। রস শোষণের ফলে পাতার উপরিভাগের মধ্যশিরার দু’পাশ্বে দুটি লম্বা শোষণরেখা দেখা যায়। এ লক্ষণ পরিণত পাতায় উজ্জ্বল। আক্রান্ত পাতা কর্কের মতো শুকিয়ে যায়। কচি পাতা কালচে হয় এবং ঝরে পড়ে।


Recent Comments