বুলবুলি পাখির মত আকার। কিন্তু সাদা লেজটা অনেক লম্বা। পুরুষ পাখির গায়ের রঙ ধবধবে সাদা। মাথা ও ঝুঁটির রঙ গাঢ় নীল। কিন্তু স্ত্রী পাখি ও অপ্রাপ্তবয়স্ক পাখির গায়ের রঙ বাদামী। স্ত্রী পাখির লম্বা লেজ নেই।
বিভিন্নরকম কীটপতঙ্গ এদের প্রিয় খাবার। উড়ে উড়ে এরা পতঙ্গ শিকার করে।
বর্ষাকালের প্রথম দিকে গাছের ডালে সরু খড়কুটো দিয়ে এরা লম্বা ফানেলের মতো বাসা বানায়। দুধরাজ পাখি সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। উঁচু গাছে খাড়াভাবে বসে এবং এ ডাল থেকে ও ডাল ছুটোছুটি করে বেড়ায় লম্বা লেজটি নিয়ে। এরা নাকি সুরে ‘চে’ অথবা ‘চেচেওয়ে’ করে ডাকে। বাংলাদেশ অঞ্চলে এদেরকে ইদানীং কম দেখা যাচ্ছে।
এর ইংরেজী নাম Paradise Flycatcher আর বৈজ্ঞানিক নাম Terpsiphone paradisi।




Recent Comments