খাজাঞ্চিখানা

ফজলে রেজওয়ান করিম

নয়নতারা November 22, 2009

Filed under: নয়নতারা,ফুল,ভেষজ — rezowan @ 5:04 am

এই ফুলটির বাংলায় নাম নয়নতারা এবং বৈজ্ঞানিক নাম- Catharanthus roseus এটি Apocynaceae (dogbane, or oleander family) পরিবারের একটি উদ্ভিদ । অন্যান্য স্থানীয় নামের মধ্যে Cape periwinkle, Madagascar periwinkle, periwinkle, sadabahar, sadaphuli, sadasuhagi, sadsuhagan উল্লেখযোগ্য। আরেকটি প্রজাতি Vinca rosea
এটি একটি গুল্মজাতীয় গাছ। সারা বছরই ফুল ফোটে। সাধারনতঃ ৭০-৮০ সেমি উচ্চতা।পাতা ৫-৭ সেমি লম্বা। এর ফুল সাধারনতঃ সাদা বেগুনী গোলাপী রঙের হয়। গাছটিকে গরু বা ছাগল খায়না। বুনোজংলী এই গাছটি অনাদরে ও অবহেলায় বাঁচতে পারে। সারা বছরই এই ঘাছ থেকে ফুল পাওয়া যায়। ভেজষ গাছ হিসাবে নয়নতারা বিশেষ পরিচিতি আছে। এই গাছের নিস্কাষিত রস হতে তৈরী ঔসধ আগে আফ্রিকাতে ডায়াবেটিকস রোগের চিকিৎসায় ব্যবহার হতো।এতে কিছু এলকালয়েড আছে যা বর্তমান যুগে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।


 

 
Follow

Get every new post delivered to your Inbox.