খাজাঞ্চিখানা

ফজলে রেজওয়ান করিম

অসমাপ্ত – ফজলে রেজওয়ান করিম December 7, 2009

একটি একটি করে অনেকটা দিন গিয়েছে কেটে
একটু একটু করে অনেকটা বছর গিয়েছে চলে
বেড়েছে ব্যবধান তোমাতে আমাতে
মনের নয় সে দৃষ্টি সীমার ।।
আর কি হবে দেখা
আর কি হবে কথা…….

স্মৃতি সে নয়তো ভোলার
আছে যা শুধু বেদনার
আধারের পথে একা
তোমারই হাসির চোরাবালিতে
ডুবে যাই অনন্তকাল ।।

বেহুলার পথে হারা
আমি এক নিঃস্ব পথিক,
আলেয়ার স্বপ্ন ঘোরে
ডুবে যায় অনন্তকাল ।।

 

 
Follow

Get every new post delivered to your Inbox.