খাজাঞ্চিখানা

ফজলে রেজওয়ান করিম

মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া January 4, 2010

Filed under: ফরিদ মিয়া — rezowan @ 4:13 am
মুক্তিযুদ্ধের প্রারম্ভে হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্ব প্রথম অস্ত্র তুলে ধরেছিলেন ততকালীন বাংগালী সেনা (ইবিআর ও ইপিআর) সদস্যরা। তাদেরই একজন হলেন ফরিদ মিয়া। ৭১’এর রক্তক্ষয়ী যুদ্ধে দুইটি পা হারিয়ে এখন তিনি বাংলাদেশের একমাত্র যুদ্ধাহত হুইল চেয়ার ব্যবহারকারী সেনা সদস্য। যিনি বর্তমানে ঢাকার মিরপুরে বসবাসরত। হুইল চেয়ার ব্যবহার করলেও জনাব ফরিদ মিয়াকে আনুসাঙ্গিক সকল কাজই করতে হয়ে স্ত্রী নৌশিন আক্তারের সাহায্যে। দীর্ঘদিন থেকে নৌশিন আক্তার স্বামীর প্রতি তার এই দায়ীত্ব পালন করে আসছেন একাগ্র চিত্তে। যে ফরিদ মিয়া একদিন মাতৃভূমিকে রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন, সেই ফরিদ মিয়াকে এখন চলতে হয় নীজ স্ত্রীর কোলে চড়ে। নিজের পা হারিয়েও দুঃখ নেই তার, শুধু দুঃখ হয় যে দেশের জন্য তার এই আত্মত্যাগ সেই দেশ যখন তাকে অবহেলা করে তখন। আসুন নীচের ভিডিওতে শোনা যাক তার নিজের কথা।
 

 
Follow

Get every new post delivered to your Inbox.