এর গন্ধ হয় মন উদাস করা। আবার অনেক বলে এর গন্ধ মিষ্টি মাদক গন্ধ। সৌভাগ্য বশত আমাদের কাউকে এর গন্ধকে পরিচয় করিয়ে দিতে হয় না। ফুল শুকিয়ে গেলেও এর গন্ধ অনেক দিন পর্যন্ত থাকে।
বাংলার কবিতা ও গানে বকুল ফুল বারবার এসেছে:
”তুমি যে গিয়েছ বকুল বিছানো পথে” – নজরুল
”ঝরকে ঝরকে ঝরিছে বকুল
আঁচল আকাশে হতেছে আকুল” – রবীন্দ্রনাথ।
বকুল গাছে ছোট ছোট কুলের মত ফল হয় ।ফল গুলো কাঁচা অবস্থায় সবুজ,পাঁকলে লাল বর্ণ ধারণ করে।পাখিরা বকুল ফল খেয়ে থাকে।অনেক সময় বাচ্চাদের ও বকুল ফল খেতে দেখা যায়।ফলের স্বাদ কষ যুক্ত হালকা মিষ্টি।
ভারি সুন্দর গাছ এই বকুল, ঘন সবুজ পাতায় ঠাসা, মাথাটা গোলগাল কিংবা লম্বাটে। বয়স্ক গাছ ৩০- ৪০ মিটার উচু হয়ে থাকে। কখনই পাতা ঝরিয়ে উদোম হয় না বলে আদর্শ ছাযাতরুও। শিক্ষাঙ্গন, মন্দির, রাস্তাপার্শ্ব, উদ্যান, বাড়ীতে বকুল গাছ লাগানো হয়।
বাংলা নাম: বকুল
অন্যান্য ভাষায় এর নাম:
• English: Spanish cherry
• Hindi: Maulsari मौलसरी
• Urdu: Kirakuli किराकुली
• Manipuri: বোকুল লৈ Bokul lei
• Tamil: மகிழம்பூ Magizhamboo
• Malayalam: Ilanni • Bengali: Bakul
• Marathi: Bakuli • Konkani: Omval
• Kannada: Ranjal
• Gujarati: Barsoli
বৈজ্ঞানিক নাম: Mimusops elengi
গোত্র: Sapotaceae








Recent Comments