খাজাঞ্চিখানা

ফজলে রেজওয়ান করিম

ধলাবক March 4, 2010

Filed under: বক(Heron) — rezowan @ 6:53 pm
 

ধুপিনিবক January 30, 2010

Filed under: বক(Heron) — rezowan @ 2:53 am
ধুপিনিবক যার ইংরেজী নাম Grey Heron আর বৈজ্ঞানিক নাম – Ardea cinerea । এরা ধবলবক,খাইরাবক,পিডালিবক, অঞ্জন,সাদাকাক নামেও পরিচিত।
আকারে প্রায় ৯৮সে.মি লম্বা গায়ের পালক ছাই রংয়ের, লম্বা হলুদ পা,আমার চোখের উপর ভ্র’র অংশটা কালো,সেখান থেকেই লম্বা এক জোড়া কালো টিকি বেড়িয়েছে,ডানার ভারী পালকগুলো কালো,লম্বা হলুদ তীক্ষ্ণ ঠোঁট।
একা চরে বেড়াতে পছন্দ করে।গাছের উঁচু ডালে খড়কুঁটো আর ছোট ডালপালা দিয়ে বাসা বাঁধে। শামুক,মাছ,ব্যাঙ তাদের প্রধান খাদ্য। মার্চ থেকে জুলাই এদের প্রজনন সময়। ডিম দেয় ৩ থেকে ৬ টি।
 

কর্চে বক January 30, 2010

Filed under: বক(Heron) — rezowan @ 2:49 am

কর্চেবক ইংরেজীতে Intermediate Egret, Yellow-billed, Egret বা Median নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Ardea intermedia । এটি Asia থেকে Australia ও east Africa তে দেখা যায়। এর সারা শরীর সাদা পালকে আবৃত আর ঠোট গোলাপী ঠোটের মাথায় একটু কালো।

 

শৈলবগা January 22, 2010

Filed under: বক(Heron) — rezowan @ 3:56 am

প্রশান্ত শৈলবগা বাংলাদেশের বিরলতম বগা। বর্তমানে শুধু দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়াতেই পাখিটির দেখা মেলে। তবে শীত কালে এরা এদেশে সফর করতে আসে। সেন্ট মার্টিন দ্বীপের শেষ প্রান্তে নুড়ি ও পাথরের সৈকতে প্যারাবন টিকে আছে বলে এখনো সেখানে এর বিচরণের উপযুক্ত পরিবেশ আছে। পর্যাপ্ত আহার পেলে এবং মানুষের হাতে নাজেহাল না হলে প্রতি শীতেই হয়তো এরা এখানে থাকবে। গত ৩০ বছরে তিনবারের বেশি দেখা যায়নি বলে এই বিরল অতিথি বাংলাদেশে ভিআইপির মর্যাদায় প্রতিষ্ঠিত রয়েছে। প্রশান্ত শৈলবগা, আমাদের দেশে শীতের অনিয়মিত আগন্তুক।

গ্রীষ্মে এদের পালক ধবধবে সাদা  থাকে, তবে শীতে কালচে রঙের হয়।এ দেশে স্থায়ী বসবাসকারী বগাদের সঙ্গে আকারে-প্রকারে প্রশান্ত শৈলবগার অনেক মিল আছে। অমিলের মধ্যে এই, এর পা আর গলা মামুলি বগার চেয়ে মোটা ও খাটো। তা ছাড়া এর দুটো বর্ণ-পর্ব রয়েছে। এক পর্বে এর পালক সাদা, অন্য পর্বে কালচে।

এর ইংরেজি নাম Pacific Reef Heron, Pacific Reef Egret(প্যাসিফিক রিফ ইগরেট) বা Eastern Reef Egret আর বৈজ্ঞানিক নাম Egretta sacra(আর্ডিয়া সাক্রা), যার অর্থ ‘পবিত্র বগা’।  

 

কানাবগি December 17, 2009

Filed under: বক(Heron) — rezowan @ 5:03 pm

কানাবগির ইংরেজী নাম Indian Pond Heron। এরা কানাবক, দেশী কানিবক বা কানিবক নামেও পরিচিত। আকারে প্রায় ৪৬ সে.মি লম্বা। হলুদ চোখ,লম্বা তীক্ষ্ণ ঠোঁট,ধুসর বাদামী পিঠ; মাথা,গলা এবং বুকে বাদামী আর সাদা ডোরা আছে। বুকের নিচে পেট থেকে লেজ বরাবর সাদা। লম্বা হলুদ পা। পুকুর,বিল-ঝিল,ডোবায় বা যেকোন জলাশয়ের ধারে এদের দখা মিলে। ছোট ব্যাঙ,মাছ আর জলজ পোকা এদের খাবার।

বর্ষাকাল এদের প্রজনন ঋতু, এসময় এরা ৩-৫টা ডিম দেয় এবং ১৮-২৪ দিন তা দেওয়া পর বাচ্চা হয়।
কানাবগির বৈজ্ঞানিক নাম - Ardeola grayii
 

নিশিবক December 17, 2009

Filed under: বক(Heron) — rezowan @ 4:05 pm
নিশিবক আকারে প্রায় ৬০সে.মি,মাথা ,ঘার, পিঠ সুরমা রংয়ের। কপালটা সাদা। কালো লম্বা তীক্ষ্ণ ঠোঁট,লম্বা হলুদ পা। গলা,বুক ও পেট সাদা। আর মাথায় সাদা রংয়ের লম্বা সুন্দর একটা টিকি আছে।
বাংলাদেশের সর্বত্রই দেখতে পাওয়া যায়। বাঁশঝাড় বা উঁচু গাছে বাসা বাঁধে। সাধারনত দিনের বেলায় বিশ্রাম করে আর সারারাত শিকার ধরে । ব্যাঙ,মাছ, ছোট স্তন্যপায়ী প্রাণী, ছোট পাখি আর জলজ পোকা এদের প্রধান খাবার। এরা ৩-৮টি ডিম দেয় আবার কেউ কেউ বলে ৪-৬ টি আসলে দেশ আর পরিবেশের উপর ডিম সংখ্যা নির্ভর করে। প্রজনন সময় -এপ্রিল থেকে সেপ্টেম্বর।
এর ইংরেজী নাম Night Heron আর
বৈজ্ঞানিক নাম - Nycticorax nycticorax
এরা লম্বায় ৬৪ সে.মি. আর ওজন হয় প্রায় ৮০০ গ্রাম। এদের কন্ঠ কাকের মত কর্কশ। বাংলাদেশ ছাড়াও southern Asia, Mexico, the southern United States, Central America, Africa ও the West Indies এ এদের দেখা যায়।
তথ্য সংগ্রহ করা হয়েছে: উইকি পিডিয়া থেকে
 

 
Follow

Get every new post delivered to your Inbox.