খাজাঞ্চিখানা

ফজলে রেজওয়ান করিম

বিষকাটালী November 23, 2009

Filed under: ফুল,বিষকাটালী,ভেষজ — rezowan @ 4:36 pm

বিষকাটালী পুষ্পমজ্ঞরী অনেকটা সিলিন্ডার আকৃতির, ৮-১৩ সে.মি. লম্বা। প্রজাতিভেদে ফুল গোলাপী-পিংক ও সাদা এই দুধরনের হয়। গোলাপী-পিংক ফুল বিশিষ্ট বিষকাটালী পশ্চিমা অনেক দেশে ফুলের বাগানে সযতনে চাষ করা হয়। বিষকাটালীর দেখা মেলে উন্মুক্ত, ভেজা জায়গায় বিশেষতঃ জলাভুমির কাছে। উদ্ভিদটি একবর্ষজীবি, শাখান্বিত, ৩০-১০০ সে.মি. উচ্চতা বিশিষ্ট। পাতাগুলো ডিম্বাকৃতির ১৫-২০ সে.মি. লম্বা ও ৫-১২ সে.মি. চ্ওড়া এবং নরম, সিল্কি, ধুসর বর্ণের রোমে আবৃত। বীজ ক্ষুদ্র, গোলাকার, কালো চকচকে, ৩মি.মি. ব্যাস যুক্ত। টিউবারকিউলোসিস নিরাময়ে বীজের ব্যবহার আছে।

বাংলা নাম: বিষকাটালী
অন্যান্য নাম: Oriental Pepper, Prince’s feather,Tall Persicaria
• Hindi: मचोटी Machoti
• Bengali: Bishkatali
বৈজ্ঞানিক নাম: Polygonum orientale
গোত্র: Polygonaceae

 

বিষকাটালী November 22, 2009

Filed under: বিষকাটালী,ভেষজ — rezowan @ 5:10 am

বিষকাটালী (Persicaria hydropiper)-এটি একটি ঔষধি গাছ। অন্যান্য স্থানীয় নামের মধ্যে Oriental Pepper, Prince’s feather,Tall Persicaria উল্লেখযোগ্য। এটি Polygonaceae পরিবারের একটি উদ্ভিদ।

 

 
Follow

Get every new post delivered to your Inbox.