খাজাঞ্চিখানা

ফজলে রেজওয়ান করিম

শিউলী November 23, 2009

Filed under: ফুল,শিউলী — rezowan @ 11:33 pm

শরতের অন্যতম বৈশিষ্ট্য সুমিষ্ট গন্ধ বিশিষ্ট শিউলী ফুল।

এই ফুল গুলো ছোট, আকর্ষনীয় সাদা পাপড়ী এবং কমলা রঙের টিউবের মত বৃন্ত।

২-৭ টি ফুল এক গুচ্ছে পর্যায়ক্রমে ফোটে। রাত্রে ফোটে এবং সকালেই ঝরে পড়ে, যা গাছ তলায় কার্পেটের মত আস্তরন সৃষ্টি করে।

ছোট কাষ্ঠল এই গাছগুলো ১০ মিটার পর্যন্ত হয়, ধুসর বাকল বিশিষ্ট। পাতাগুলো বিপরীত মুখী, খসখসে ও রোম যুক্ত, ৬-১২ সে.মি. লম্বা।

শিউলীর ফল চ্যাপ্টা বাদামী হৃদপিন্ডাকৃতির।
এই ফুলের বোঁটা  গুলো শুকিয়ে গুড়ো করে পাউডার করে হালকা গরম পানিতে মিশালে চমৎকার রঙ হয়।

বাংলা নাম: শিউলী, শেফালিকা
অন্যান্য নাম:
• English: Har singar, Coral Jasmine, Tree of Sorrow, Queen of the night
• Hindi: हार सिंगार Har singar, शैफ़ाली Shefali, पारिजात Paarijat
• Manipuri: Singarei
• Tamil: பவிழமல்லி Pavizhamalli
• Malayalam: Paarijatam
• Sanskrit: पारिजात Paarijat
• Bengali: শেফালিকা, শিউলী
বৈজ্ঞানিক নাম: Nyctanthes arbortristis
গোত্র: Oleaceae

 

 
Follow

Get every new post delivered to your Inbox.